কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. রেজাউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ভেড়ামারা থানার চাঁদগ্রাম গোরস্থান ও ঈদগাহ মসজিদের সামনের পাকা সড়ক থেকে চাঁদগ্রাম এলাকার বাসিন্দা মোস্তাক মালিথা (৪৩)কে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর