বিশেষ প্রতিনিধি ॥ জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কুষ্টিয়া শহরের কুঠিপাড়া মডেল মসজিদের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি ও ক্লিন কুষ্টিয়া-গ্রীন কুষ্টিয়া। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার ও মিজানুর রহমান রিন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লিন কুষ্টিয়া-গ্রীন কুষ্টিয়ার আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল মুঈদ বাবুল, জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মেজবার রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল হাকিম মাসুদ, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া আহম্মেদ বাবু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন, জামিরুল ইসলাম জামির, পৌর যুবদলের আহ্বায়ক মুস্তাফিজ রহমান সুমন, হেলাল উদ্দিন, সাগর মাহমুদ সিহাব,
কুরবান শেখ হিল্লোল, হিমেল শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মনজুরুল শেখ লিংকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরান জামান কামু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের পৌর যুগ্ম আহ্বায়ক আল আরেফিন বিবেক, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এস এম আতার গনি ওসমানসহ পৌর ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। কর্মসূচির আয়োজন করেন কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান লিংকন। অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের গুরুত্ব তুলে ধরেন।









