খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৭ই আগস্ট ২০২৬, ১:৫৫ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জিলা স্কুলে বৃক্ষরোপণ ও প্রাইম মিনিস্টার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জিলা স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠান কর্মসূচির উদ্বোধন করেন ও প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক মুন্সী কামরুজ্জামান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়া জিলা স্কুলে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ এর উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনের পর বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়।
পরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর স্কুল পর্যায় (শ্রেণিভিত্তিক) সমন্বিত ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য