খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৪ই জুলাই ২০২৬, ১:২৭ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেছেন বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ পরিদর্শনকালে প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রশিক্ষণের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স এর যাবতীয় খোঁজ-খবর নেন ও কোর্স শেষে বিভিন্ন জায়গায় চাকরিতে আবেদন করতে বলেন ও উদ্যোক্তা হতে তিনি সহায়তা করবেন বলে আশ্বাস দেন। একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, কুষ্টিয়া’-এর জুলাই-ডিসেম্বর ২০২৬ সেশনের প্রশিক্ষণার্থীরা এতে অংশ নিয়েছেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম ও শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার প্রশিক্ষক অনিক প্রমূখ। আয়োজকরা জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে কম্পিউটার অফিস এপ্লিকেশন গ্রাফিক্স ডিজাইন অটোক্যাড ভূমি জরিপ স্পোকেন ইংলিশ বিউটিফিকেশন ও সেলাই সহ ছয় মাস মেয়াদী বিভিন্ন কোর্স পরিচালিত হচ্ছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য