কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিআরটিএন কুষ্টিয়ার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ নদী পরিব্রাজক দল, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ‘নদী বাঁচলে-দেশ বাঁঁচবে’ এই প্রত্যয়ে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর দক্ষিণে গড়াই নদীতে গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বিআরটিএন এর কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খলিলুর রহমান মজু আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান শান্তি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জীব ও বৈচিত্র সম্পাদক মোল্লা মাহবুবুর রহমান, পাঠচক্র সম্পাদক মোঃ ওবাইদুর রহমান, আলাউদ্দীন আহমেদ, মোঃ হারুনুর রশীদ চৌধুরী, আসলাম আলী, হাসান টুটুল, কামাল আহমেদ করিম, শাহাবুদ্দিন মিলন, মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ। কর্মসূচির অধীনে রুই, কাতলা ও মৃগেল মাছের পাঁচ হাজার পোনা মাছ গড়াই নদীতে অবমুক্ত করা হয়। এর আগে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর দক্ষিণে গড়াই নদীর তীরে নিমগাছ লাগানো হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর