বিশেষ প্রতিনিধি ॥ দৌলতদিয়া ফেরি ঘাটে গত ২৫ মার্চ বাস দুর্ঘটনায় নিহত হোন কুষ্টিয়ার মর্জিনা খাতুন নামে এক নারী। নিহত ব্যক্তি মর্জিনা খাতুন কুষ্টিয়া পৌর ১৪ নং ওয়ার্ডের অন্তর্গত মাদ্রাসা পুকুর এলাকার বাসিন্দা। ফেরিতে দুর্ঘটনায় নিহতের সংবাদ পেয়ে তার স্বজনদের খোজ খবর নিতে, গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে তাদের বাড়িতে ছুটে যান জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এসময় সামাজিক ও মানবিক সংগঠন “ভিশন কুষ্টিয়া’র প্রধান উপদেষ্টা লিনা জাকির, সংগঠনের সভাপতি খোন্দকার আব্দুল মজিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় নিহত মর্জিনা খাতুনের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় জেলা বিএনপির শীর্ষ নেতা জাকির হোসেন সরকার বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। উল্লেখ্য, সম্প্রতি ফেরিতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের ঘটনা ঘটে, যা নিহত পরিবারের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
