কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। সভায় পুলিশ সুপার উপস্থিত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত সদস্যদের পেশাগত সমস্যা, কল্যাণমূলক বিষয়, দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি বিগত মাসের কল্যাণ সভায় গৃহীত বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব অনুমোদনক্রমে বাস্তবায়নের বিষয়ও পর্যালোচনা করা হয়। এছাড়া মে ২০২৬ মাসের প্রশংসনীয় ও দায়িত্বশীল কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সকারী সদস্যদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই, সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং চৌকস কনস্টেবলসহ মোট ১৬ জন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার। কল্যাণ সভার শেষাংশে কুষ্টিয়া জেলা পুলিশ থেকে সদ্য অবসরে যাওয়া দুই পুলিশ সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।

তাদের দীর্ঘ কর্মজীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসেবামুখী পুলিশিং জোরদারের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ শহিদুল্লাহ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর