কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥ “মাদকের আগ্রাসনরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক কর্মশালা কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়ার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অধিদপ্তরের প্রসিকিউটর উম্মে সালমার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসলাম হোসেন।

তিনি মাদক নির্মূলে শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্ব ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহা. খাইরুল ইসলাম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া সহযোগী অধ্যাপক মোঃ আবু বক্কর সিদ্দিক মাদকের আগ্রাসন প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। কর্মশালায় শিক্ষার্থীরাও তাদের অভিমত ব্যক্ত করেন। সবশেষ উপপরিচালক মোঃ আসলাম হোসেন সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর