কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে প্রতিবন্ধী ও অটিজম ছাত্র ছাত্রীদের মাঝে ছাগল বিতরণ

কুষ্টিয়া দৌলতপুরে ‌‌”দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়” এর আয়োজনে শনিবার সকাল ১১ টার সময় বিদ্যালয় চত্বরে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মোট ছাত্র ছাত্রী ৩৯০ জন, তাদের ভিতরে ২০ জন ছাত্র ছাত্রীদের মাঝে ৪০ টি ছাগল বিতরণ করা হয়েছে।

দৌলতপুরে প্রতিবন্ধী ও অটিজম ছাত্র ছাত্রীদের মাঝে ছাগল বিতরণ

দৌলতপুরে প্রতিবন্ধী ও অটিজম ছাত্র ছাত্রীদের মাঝে ছাগল বিতরণ
দৌলতপুরে প্রতিবন্ধী ও অটিজম ছাত্র ছাত্রীদের মাঝে ছাগল বিতরণ

উপজেলা সহকারী কমিশনার ভূমি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মজলুম কবির পান্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুজ্জামান খান সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাকিব হাচান সহ স্থানীয় নেতা কর্মী ও সুধী জন।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে প্রতিবন্ধী ও অটিজম ছাত্র ছাত্রীদের মাঝে ছাগল বিতরণ

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, সমাজের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে তাদের জন্য অনেক কিছুই হবে ইনশাআল্লাহ। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রতিবন্ধী বিদ্যালয় গুলো এম পি ও ভুক্তো করার দাবি জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর