শুক্রবার, ১৭ই জুলাই ২০২৬, ২শে শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ই জুলাই ২০২৬, ২শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো ঐক্য: ডিসি তৌহিদ বিন-হাসান  গড়াই ও পদ্মা নদীকে ঘিরে হচ্ছে নতুন দৃষ্টিনন্দন বাইপাস সড়ক  কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তাঁদের মর্যাদা রক্ষায় সততার সাথে সকলকে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে দৌলতপুরে গাঁজাসহ আটক তিন কুমারখালীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন চিকিৎসক সংকটে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো ঐক্য: ডিসি তৌহিদ বিন-হাসান  গড়াই ও পদ্মা নদীকে ঘিরে হচ্ছে নতুন দৃষ্টিনন্দন বাইপাস সড়ক  কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তাঁদের মর্যাদা রক্ষায় সততার সাথে সকলকে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে দৌলতপুরে গাঁজাসহ আটক তিন কুমারখালীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন চিকিৎসক সংকটে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো ঐক্য: ডিসি তৌহিদ বিন-হাসান  গড়াই ও পদ্মা নদীকে ঘিরে হচ্ছে নতুন দৃষ্টিনন্দন বাইপাস সড়ক  কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তাঁদের মর্যাদা রক্ষায় সততার সাথে সকলকে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে দৌলতপুরে গাঁজাসহ আটক তিন কুমারখালীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন চিকিৎসক সংকটে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো ঐক্য: ডিসি তৌহিদ বিন-হাসান  গড়াই ও পদ্মা নদীকে ঘিরে হচ্ছে নতুন দৃষ্টিনন্দন বাইপাস সড়ক  কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তাঁদের মর্যাদা রক্ষায় সততার সাথে সকলকে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে দৌলতপুরে গাঁজাসহ আটক তিন কুমারখালীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন চিকিৎসক সংকটে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো ঐক্য: ডিসি তৌহিদ বিন-হাসান  গড়াই ও পদ্মা নদীকে ঘিরে হচ্ছে নতুন দৃষ্টিনন্দন বাইপাস সড়ক  কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তাঁদের মর্যাদা রক্ষায় সততার সাথে সকলকে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে দৌলতপুরে গাঁজাসহ আটক তিন কুমারখালীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন চিকিৎসক সংকটে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো ঐক্য: ডিসি তৌহিদ বিন-হাসান  গড়াই ও পদ্মা নদীকে ঘিরে হচ্ছে নতুন দৃষ্টিনন্দন বাইপাস সড়ক  কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তাঁদের মর্যাদা রক্ষায় সততার সাথে সকলকে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে দৌলতপুরে গাঁজাসহ আটক তিন কুমারখালীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন চিকিৎসক সংকটে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো ঐক্য: ডিসি তৌহিদ বিন-হাসান  গড়াই ও পদ্মা নদীকে ঘিরে হচ্ছে নতুন দৃষ্টিনন্দন বাইপাস সড়ক  কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তাঁদের মর্যাদা রক্ষায় সততার সাথে সকলকে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে দৌলতপুরে গাঁজাসহ আটক তিন কুমারখালীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন চিকিৎসক সংকটে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো ঐক্য: ডিসি তৌহিদ বিন-হাসান  গড়াই ও পদ্মা নদীকে ঘিরে হচ্ছে নতুন দৃষ্টিনন্দন বাইপাস সড়ক  কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তাঁদের মর্যাদা রক্ষায় সততার সাথে সকলকে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে দৌলতপুরে গাঁজাসহ আটক তিন কুমারখালীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন চিকিৎসক সংকটে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো ঐক্য: ডিসি তৌহিদ বিন-হাসান  গড়াই ও পদ্মা নদীকে ঘিরে হচ্ছে নতুন দৃষ্টিনন্দন বাইপাস সড়ক  কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তাঁদের মর্যাদা রক্ষায় সততার সাথে সকলকে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে দৌলতপুরে গাঁজাসহ আটক তিন কুমারখালীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন চিকিৎসক সংকটে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো ঐক্য: ডিসি তৌহিদ বিন-হাসান  গড়াই ও পদ্মা নদীকে ঘিরে হচ্ছে নতুন দৃষ্টিনন্দন বাইপাস সড়ক  কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তাঁদের মর্যাদা রক্ষায় সততার সাথে সকলকে কাজ করতে হবে: প্রকৌশলী জাকির সরকার নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে দৌলতপুরে গাঁজাসহ আটক তিন কুমারখালীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন চিকিৎসক সংকটে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১৭ই জুলাই ২০২৬, ২:৫৩ এএম

নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে রোগীর নষ্ট দাঁতের পরিবর্তে সুস্থ দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসায় গুরুতর অবহেলা ও অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অনুপস্থিতি এবং চিকিৎসা-নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। কুষ্টিয়া শহরের বাসিন্দা ভুক্তভোগী বৃদ্ধ আনোয়ারা খাতুন কল্পনা জানান, ১ জুলাই দাঁতের তীব্র ব্যথা নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে যান।

সেখানে সহকারী ডেন্টাল সার্জন শারমিন জাহান পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তাঁর একটি দাঁতে বড় ধরনের ক্ষয় (ক্যাভিটি) হয়েছে এবং সেটি অপসারণ ছাড়া অন্য কোনো কার্যকর চিকিৎসা নেই। পরে তাঁকে ১২ জুলাই হাসপাতালে গিয়ে দাঁত অপসারণের জন্য নির্ধারিত তারিখ দেওয়া হয়। ভুক্তভোগী বৃদ্ধার পরিবারের দাবি, অস্ত্রোপচারের পরও দাঁতের ব্যথা কমেনি। ব্যথা আরও তীব্র হলে দুই দিন পর অন্য এক দন্ত চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান ক্ষতিগ্রস্ত দাঁতটি অক্ষতই রয়েছে। পাশের একটি সুস্থ দাঁত তুলে ফেলা হয়েছে।

ভুক্তভোগীর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামান কাজল বলেন, ‘দাঁত অপসারণের দিন অপারেশন কক্ষের দায়িত্বে ছিলেন ওই বিভাগের সহযোগী অধ্যাপক চন্দন কুমার পাল। কিন্তু তিনি উপস্থিত না থেকে তাঁর সহকারীকে দিয়ে একের পর এক রোগীর দাঁত অপসারণ করান।’ আসাদুজ্জামান কাজলের ভাষ্য, মায়ের অস্ত্রোপচারের আগে চিকিৎসক চন্দন কুমার পাল মাত্র এক মিনিটের মতো অপারেশন কক্ষে অবস্থান করেন। এরপর তিনি পাশের কক্ষে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। কোনো চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধান ছাড়াই রোগীদের দাঁত অপসারণ করেন তাঁর সহকারী। বিষয়টি নিয়ে কথা বললে চন্দন কুমার বলেন, ‘কোনো সমস্যা নেই, আমার সহকারীই করতে পারবে।’

আসাদুজ্জামান কাজল আরও বলেন, ‘অস্ত্রোপচারের পরও ব্যথা না কমায় মাকে অন্য চিকিৎসকের কাছে নিয়ে জানতে পারি, যে দাঁতটি তোলার কথা ছিল, সেটি না তুলে পাশের ভালো দাঁতটি তুলে ফেলা হয়েছে।’ আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিচয় দেওয়ার পরও যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ রোগীরা কী ধরনের চিকিৎসাসেবা পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক চন্দন কুমার পাল স্পষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে বলেন, ‘রোগীকে আগামী শনিবার নিয়ে আসুন, দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আনোয়ারুল কবীরের বক্তব্য জানতে মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

মন্তব্য

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.