ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ৪ মে থেকে শুরু হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স- ২০২৬ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল (ছেলে) টুর্নামেন্ট। তিন দিনব্যাপী এই আসরে দেশের ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এ আসরে ত্রিশটি ইভেন্ট ও বাস্কেটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা। ৩০টি অ্যাথলেটিক্স ইভেন্টের মধ্যে ছেলেদের জন্য নির্ধারিত ১৯টি হলো— ১০০, ২০০ ও ৪০০ মি. স্প্রিন্ট এবং ৮০০, ১৫০০, ৫০০০ এবং ১০,০০০ মি. দৌঁড়। এছাড়াও বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, হ্যামার থ্রো, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, লাফ ধাপ ঝাঁপ, পোল ভোল্ট, ১১০ ও ৪০০ মি. হার্ডেলস, ৪*১০০ এবং ৪*৪০০ রিলে।
এছাড়াও মেয়েদের জন্য নির্ধারিত ১১টি ইভেন্ট হলো, ১০০, ২০০ ও ৪০০ মি. স্প্রিন্ট, ১০০ মি. হার্ভেলস, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, ৪*১০০ এবং ৪*৪০০ রিলে। এসব ইভেন্টে অংশগ্রহণ করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট),
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,
চট্টগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সাইন্স, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এছাড়াও রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়,
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এবারের বাস্কেটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাত বিশ্ববিদ্যালয় হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. শেখ মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার অন্যতম প্রধান দুটি ইভেন্ট অ্যাথলেটিক্স ও বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করবে ইসলামী বিশ্ববিদ্যালয়। আয়োজন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত করেছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হককে এবং তিনি উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব হোসেন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
