কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আত্মীয়ের বাড়ি এসে মানসিক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্র নিখোঁজ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বেয়াই বাড়িতে বেড়াতে এসে ইসমাইল (১৩) নামের এক মানসিক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ইসমাইল দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঘোড়ামারা বিলপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে এবং সে নারায়ণপুর মাদ্রাসার ছাত্র।

পরিবার জানান, গত ৪ এপ্রিল ইসমাইল নিজ বাড়ি থেকে সোনাইকান্দি গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে বেড়াতে যায়। পরদিন ৫ এপ্রিল সকাল ৭টার দিকে তাকে একটি পাখি ভ্যানে করে একাই নিজ বাড়ি ঘোড়ামারা বিলপাড়ার উদ্দেশ্যে পাঠানো হয়। ইসমাইলের মা চম্পা খাতুন জানান, আমি ছেলেকে ভ্যানে তুলে দিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হই। পরে বাড়ি ফিরে দেখি সে এখনও পৌঁছায়নি।

এরপর আত্মীয়স্বজনদের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও জানান, নিখোঁজ ইসমাইল মানসিক প্রতিবন্ধী ছিল, যা পরিবারের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর