কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে গাঁজাসহ আটক তিন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার আল্লারদর্গা পারটেক্স মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল উপজেলার আল্লারদর্গা বাজার সংলগ্ন পারটেক্স মোড় এলাকায় অভিযান চালায়।

এসময় মহিষকুন্ডি বিশ্ববাঁধ এলাকার মোহাম্মদ আলী (৩৫), মহিষকুন্ডি এলাকার নিহাজুল (৪২) এবং তারাগুনিয়া কৈপাল এলাকার রাজু (৪৫) কে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয় এবং জব্দ করা হয় তাদের মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল। এরা দীর্ঘদিন ধরে নানা কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে র‌্যাব সূত্র জানিয়েছে। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর