খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৭ই জুলাই ২০২৬, ২:৫০ এএম

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর জাতীয় নাগির পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী মো. হেলাল উদ্দিন বলেছেন, ‘যেখানে ম্যুরাল ছিল বঙ্গবন্ধু’র। ঠিক সেই জায়গায় আমি আবেদন রাখব একটা জ্লুাই স্মৃতিস্তম্ভ এবং নিহত যাঁরা হয়েছে তাঁদের তালিকা, আহত যাঁরা হয়েছে তাঁদের তালিকা রাখার।’ গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টা ২৫ মিনিটে কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত জুলাই শহিদ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। বক্তব্যে ইউএনওকে উদ্দেশ্য করে এনসিপি নেতা মো. হেলাল উদ্দিন বলেন, ‘আপনি প্রশাসনের মাধ্যমে যেভাবেই সম্ভব, যদি বাজেট না পান, ডিসির থেকে হলেও এটা (বঙ্গবন্ধুর ম্যুরালেরর স্থলে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ) করার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্তি রাখি।’
তিনি আরো বলেছেন, ‘বাংলাদেশে যদি ১৪৪৪ মানুষ সৎ হয়। তাহলে আজকে সোনার বাংলা তৈরি হতো। যদি বলেন কারা। আমি একটু ভেঙে বলব। ৫২ জন মন্ত্রী, ৬৪ জন সচিব, ৩৫০ জন এমপি, ৬৪ জন ডিসি, ৬৪ জন এসপি এবং ৪৯০ জন টিএনও এবং ৬৫০ জন ওসি সৎ হইলেই বাংলাদেশ সোনার বাংলা হবে।’ তিনি বলেন, ‘ জুলাইয়ের প্রতি আবারো আমি শ্রদ্ধা রাখি। জুলাইকে আপনারা সবাই ধারণ করেন। ঠিক এরকম একটা পরিবেশে কথা না বলার সুযোগ চাইনা। আমি চাই জুলাইকে সবাই আমরা ব্যবহার না করে শ্রদ্ধাভরে স্মরণ করি।’ এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোছা. শামিমা আক্তার, কুমারখালী জামায়াতে ইসলামীর আমির মো. আফতাব উদ্দিন, কুমারখালী পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি শাকিল আমহেদ তিয়াস প্রমূখ।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য