কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে কুষ্টিয়ার ১১ পর্যটক আহত

ঢাকা অফিস ॥ বান্দরবানের কেওক্রাডং যাওয়ার পথে পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) উল্টে ১১ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ছয়টার দিকে জেলার বগালেকের পেঁপেবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

আহত ব্যক্তিরা হলেন, নরসিংদী জেলার রুবায়েত হাসান (৩৩), রুমি আক্তার (২৮), জুমা আক্তার (২৬), কুষ্টিয়ার দৌলতপুরের আকরাম আলী (৩৭) সিদ্দিকুর রহমান (৫৫), কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডির গাজীর পাড়ার সোহেল রানা (৪৫), রাশেদুল ইসলাম (৪৪), আফিকুল ইসলাম (৪৪), ফারুক আহমেদ (৪২) ও রুমা উপজেলা সদর বড়ুয়ারপাড়ার বাসিন্দা ট্যুরিস্ট গাইড স্বপন বড়ুয়া (৩৪)। তাঁদের মধ্যে কুষ্টিয়ার রাশেদুল ও ট্যুরিস্ট গাইড স্বপন বড়ুয়ার অবস্থা গুরুতর।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গতকাল বৃহষ্পতিবার ভোর ৬টার দিকে বগালেক থেকে চাঁদের গাড়িতে করে গাইডসহ ১৩ জনের একটি টিম কেওক্রাডং পাহাড়ে উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ীটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি উল্টে যায়। এ সময় গাড়ীতে থাকা ১১ পর্যটক গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

জানতে চাইলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, দুর্ঘটনার কবলে পড়া পর্যটকেরা গতকাল বুধবার বান্দরবান এসেছিলেন। তাঁরা বগালেকে রাতে থেকে ভোরে কেওক্রাডং পাহাড় চূড়ার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পর্যটকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। রুমা সদর থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, রুমা-বগালেক-কেওক্রাডং সড়কের পেঁপেবাগান এলাকাটি অত্যন্ত দুর্ঘটনা প্রবণ। চলতি বছর কেওক্রাডং পাহাড় চূড়ায় পর্যটকের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শুধু এ এলাকাতেই চার থেকে পাঁচবার দুর্ঘটনা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর