কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে দুই ব্যবসায়ীকে জরিমানা

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মূল্য তালিকা না রাখা, অনিরাপদ পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দুইটি মুদি দোকানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার তহ বাজারে মুদি দোকান, কাপড় ও জুতার দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, দোকানে মূল্য তালিকায় ক্রয়-বিক্রয়ের যথাযথ মূল্য উল্লেখ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় মেসার্স খন্দকার বাবলু স্টোরকে (দুই হাজার) জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি স্যানিটারি ইন্সপেক্টর মোছা. শাহানাজ আক্তার, কুষ্টিয়া পুলিশ লাইনের সহকারী উপ-পরিদর্শক আব্দুর রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর