কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রদলের আনন্দ মিছিল ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গতকাল বাদ আছর কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আফির বিন সেহেল, সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম আল নূর, সাধারণ সম্পাদক স. ম. ইয়াসিন আরাফাত, ১ নম্বর যুগ্ম সম্পাদক আসিফ ও সাংগঠনিক সম্পাদক প্রান্তিক।

মিছিলপূর্ব সমাবেশে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। এ সময় অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ছাত্রদল হচ্ছে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান সংগঠন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে সাধারণ শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় কাজ করতে হবে। দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে ছাত্রদলকে আরও শক্তিশালী করতে হবে।”

তিনি আরও বলেন, “নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে কোনো ধরনের বিভেদে না জড়িয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক ভিপি আশরাফ আলী, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ হাসান পিয়াসসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর