কুমারখালী প্রতিনিধি ॥ “রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যলয় আয়োজনে গতকাল রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলালা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়।
পরে শোভাযাত্রাটি উপজেলা পরিষদের পুকুরে গিয়েয়ে শেষ হয়। এরপর পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ শেষে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন প্রমূখ।









