খোকসা প্রতিনিধি ॥ ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জনকারী রওনক হাসানসহ জিপিএ ৫ প্রাপ্ত ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানে গতকাল রোববার (১৬ আগস্ট) দুপুরে খোকসা-জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অন্ষ্ঠুানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র প্রার্থী মো. রিপন হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ। সংবর্ধণা হিসেবে ২০ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, সম্মানা ক্রেস্ট প্রদান ও নগদ এক হাজার টাকা উপহার প্রদান করা হয়। এতে খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। যশোর বোর্ডের দ্বিতীয় স্থান অর্জনকারী রওনক হাসান জানান, ১২৫০ নম্বরের মধ্যে ১২২১ পেয়ে সে দ্বিতীয় হয়েছেন। শিক্ষক ও বাবা – মায়ের দোয়া ও পরিশ্রমে সে এমন সফলতা পেয়েছে।
এধরনের সংবর্ধণা শিক্ষার্থীরা আরো উৎসাহিত হবে। অভিভাবক রুপালী খাতুন জানান, তার ছেলে কৃতিত্বের সাথে এসএসসিতে সফলতা অর্জন করেছে। সংবর্ধণা প্রদান করায় খুশি তিনি। শিক্ষার মনোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানে এমন সংবর্ধণা অনুষ্ঠান আরো বেশি বেশি হওয়া দরকার বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। অন্ষ্ঠুানের প্রধান অতিথির বক্তব্যে খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. রিপন হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষা ও উন্নয়ন বান্ধব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহদানের লক্ষ্যেই এমন সংবর্ধণা অন্ষ্ঠুান। ভবিষ্যতে আরো বড় আয়োজন করা হবে।









