কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ 

নিজ সংবাদ ॥ রাজবাড়ী সদর উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার আলাদীপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার বাসিন্দা ট্রাক চালকের সহকারী সাকিব (২০) ও রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকার বিএম নাজিমদ্দিন (৫০)। আনুমানিক ৪০ বছর বয়স্ক অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

তবে এ ঘটনায় আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসআই জুয়েল বলেন, রাজবাড়ী থেকে লোকাল বাসটি গোয়ালন্দ মোড় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ী গামি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এ সময় বেশ কয়েকজনকে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত নাজিমউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। জুয়েল আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃষ্টি ও অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর