কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ আটক ১

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ৪১ লাখ ৬২ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালান মামলা জব্দ করেছে কুষ্টিয়া (৪৭) বিজিবি ব্যাটালিয়ন । ২৫ ফেব্রুয়ারি দুপুরে ঠোটারপাড়া  এলাকার  শকুনতলা নামক স্থান থেকে ৫১০ কেজি ভারতীয় কলমী শাকের বীজ উদ্ধার করা হয়। অপরদিকে ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া ব্যাটালিয়ন  প্রাগপুর চুলকানি ঘাট নামক স্থান দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে পাচারকালে প্রাগপুর বিওপির একটি চৌকষ টহল দল কর্তৃক সেলিকল স্ট্রং ক্রিম ২৫০ পিস উদ্ধার করা হয়। এই সময় ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামের মোঃ তুফান মন্ডল (৩৯) কে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয় ।

মাদকদ্রব্যসহ আটকৃত আসামীকে বিধি মোতাবেক মিরপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া -৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ আসামী আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর