কুষ্টিয়ায় ইয়াবা-গাঁজাসহ আটক দুই - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ইয়াবা-গাঁজাসহ আটক দুই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া। গতকাল শুক্রবার (১৫ মে) জেলার কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা ও কুমারখালী উপজেলার ছোট মাঝগ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নিয়মিত মামলায় গ্রেফতার হওয়া আসামি হলেন কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা এলাকার মো. আবুজার (২৫)।

এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে মোবাইল কোর্ট অভিযানে কুমারখালী উপজেলার ছোট মাঝগ্রাম এলাকার মো. রফিকুল প্রামানিককে (৫৫) ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিউল আলম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও আইনি কার্যক্রম চলমান থাকবে।