বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ মে ২০২৬ সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সভাকক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। এসময় তিনি বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শারীরিকভাবে সক্ষম ও যোগ্য প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দিতে কুষ্টিয়া জেলা পুলিশ বদ্ধপরিকর। সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়োগ কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, ডিআইও-১ (ডিএসবি), আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।
