কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে এ্যাড. মো. আবুল হাসিম বাদশাকে আহবায়ক এবং আল আমিন হোসেন আকাশকে সদস্য সচিব করা হয়েছে। জেলা এনসিপির আহবায়ক জান্নাতুল ফেরদাউস টনি এবং সদস্য সচিব সুলতান মারুফ তালহার স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল সোমবার (৭ সোমবার) রাতে আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন – সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক: মোঃ মাহবুবুর রহমান, ইমরান খান রানা ওও মোঃ সাগর উদ্দিন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব: রিপন হোসেন, যুগ্ম সদস্য সচিব: মোঃ রায়হান হোসেন ও মোঃ ইমন হোসেন। সাংগঠনিক সম্পাদক: মোঃ রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক: রিপন আলী মোঃ মিঠুন খন্দকার, মোঃ নাহিদ ইসলাম। মহিলা বিষয়ক সম্পাদক: নুসরাত মায়শা সন্ধ্যা।
জুলাই গণঅভ্যত্থান বিষয়ক সম্পাদক: ফাহিবা ইবনাথ। এ তথ্য নিশ্চিত করে নতুন কমিটির সদস্য সচিব আকাশ বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আগামী ৬ মাসের জন্যে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করা হবে।









