কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার সভা অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস), কুষ্টিয়া জেলা শাখার এক সভা গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিসিডিএস ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম টুকু।

সভা সঞ্চালনা করেন নির্বাহী সদস্য কাজী রেজাউল আলম। এতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, নির্বাহী সদস্যবৃন্দ মোঃ হাবিবুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ওবাইদুর রহমান, বিপ্রজিৎ বিশ্বাস প্রমুখ। সভায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্য বাস্তবায়ন ও ব্যবসায়িক সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর