কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সাদাকায়ে জারিয়া ফাউন্ডেশন ও কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ-ইনক’র যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সাদাকায়ে জারিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, পাহাড়পুর বাধাগ্রস্থ শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি খাতুন, আসলাম আলী, আলামিন হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাদাকায়ে জারিয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি জুবায়ের হোসেন মিলন। ঈদ সামগ্রী বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেন সার্বিক সহযোগিতায় সাদাকায়ে জারিয়া ফাউন্ডেশনের সভাপতি ও কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ-ইনক’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসী আহসান উল্লাহ লিটন। এ সময়ে অতিথিবৃন্দ ৬০ জন অসহায় দঃস্থদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। এছাড়াও পাহাড়পুর বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়কে অর্থিক সহায়তা প্রদান করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর