খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৬ই জানুয়ারি ২০২৬, ২:৫৮ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে নিহত ইয়াকুব ও বাছিরন নেছার পরিবারের হাতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে মোট ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক হস্তান্তর করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন ও মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান এবং মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। আগুনে নিহত পরিবারগুলোর এই দুঃসময়ে জেলা প্রশাসন সর্বোচ্চ সহায়তা প্রদানের চেষ্টা করছে।”
তিনি ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন, “প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তার অংশ হিসেবে এই চেক প্রদান করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সহায়তাও বিবেচনা করা হবে।” স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সহায়তা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য