কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাগ জিলাইভ কুষ্টিয়া

02 13 খোকসায় খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের হামলা, দুটি স্কেভেটরে আগুন

খোকসায় খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের হামলা, দুটি স্কেভেটরে আগুন

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারি খাল খনন প্রকল্পে চালক ও নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে মারধরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এছাড়াও একটি মোটরসাইকেল, খনন যন্ত্রের ব্যাটারী ও দুই মোবাইল ফোন লুটে নেওয়ারও অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে উপজেলার মোড়াগাছা ইউনিয়নের খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে […]
Read more
14 9 কুষ্টিয়ায় নিরাপদ সড়ক বিষয়ক কর্মসূচি 

কুষ্টিয়ায় নিরাপদ সড়ক বিষয়ক কর্মসূচি 

বিশেষ প্রতিনিধি ॥ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় কুষ্টিয়া স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের হলরুমে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুষ্টিয়া সার্কেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব […]
Read more
13 9 ঝুঁকিতে রূপপুর বিদুৎকেন্দ্র 

ঝুঁকিতে রূপপুর বিদুৎকেন্দ্র 

পদ্মায় বালু লুট   বিশেষ প্রতিনিধি ॥ রাষ্ট্রীয় একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঝুঁকিতে ফেলে কুষ্টিয়ার পদ্মা নদীতে চলছে বালু লুটের ভয়াবহ মহোৎসব। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে পদ্মা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিঘণ্টায় উত্তোলন করা হচ্ছে শতাধিক ট্রাক বালু। ভেড়ামারা উপজেলায় বাহিরচর ইউনিয়নে স্বশস্ত্র ক্যাডারদের প্রহরায় প্রতিদিন প্রায় দুই হাজার ট্রাকে অর্ধকোটি […]
Read more
15 7 ভর্তুকির তালিকা চাওয়ায় গড়িমসি-বিতর্কে ভেড়ামারা কৃষি অফিস

ভর্তুকির তালিকা চাওয়ায় গড়িমসি-বিতর্কে ভেড়ামারা কৃষি অফিস

ভেড়ামারা কৃষি অফিসের বিরুদ্ধে অভিযোগ!   বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা কৃষি অফিসের বিরুদ্ধে তথ্য অধিকার আইনের আওতায় চাওয়া তথ্য নির্ধারিত সময়েও সরবরাহ না করার পাশাপাশি আবেদনকারীকে নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। আবেদনকারীর দাবি, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সংশ্লিষ্ট দপ্তর তা মানেনি। বরং অতিরিক্ত অর্থ দাবি, টাকা গ্রহণে অনীহা […]
Read more
14 9 কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের সনদ বিতরণ

কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের সনদ বিতরণ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত রেইজ (জঊওঝঊ) প্রকল্পের আওতায় ৪০ জন প্রশিক্ষণার্থীর এক মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। কুষ্টিয়া টিটিসিতে আয়োজিত এ প্রশিক্ষণে “ইলেকট্রিক ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স” এবং “টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং” বিষয়ে […]
Read more
12 10 মিরপুরে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা 

মিরপুরে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার উপজেলা পর্যায়ে “গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগনের অংশ গ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে জেলার মিরপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী […]
Read more
11 10 ভেড়ামারায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

ভেড়ামারায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ২ ভেড়ামারা মিরপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি গাজী আশিক বাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও ডাঃ মিজানুর রহমান,  […]
Read more
10 10 ঠিকাদার কাজ শেষ করেননি নিরাপত্তার ব্যবস্থাও ছিল না

ঠিকাদার কাজ শেষ করেননি নিরাপত্তার ব্যবস্থাও ছিল না

গর্তে পড়ে শিশুর মৃত্যু   কুমারখালী প্রতিনিধি ॥ ড্রেন নির্মাণের জন্য এক বছর আগে সড়কের পাশে নালা খুঁড়েছিলেন ঠিকাদার। এরপর নির্মাণকাজ শেষ করেননি, নিরাপত্তার কোনো ব্যবস্থাও নেননি। সেই নালা ভেঙে ভেঙে পরিণত হয়েছে গর্তে। সেখানে জমা পানিতে পড়ে গত সোমবার মারা যায় ছয় বছর বয়সী শিশু ইফাদ হাসান। মঙ্গলবার সকালে কুমারখালী স্পোর্টিং মাঠে জানাজা শেষে […]
Read more
09 11 ভ্যান ছেড়ে স্কুলে ফিরল ছোট্ট জুনায়েদ

ভ্যান ছেড়ে স্কুলে ফিরল ছোট্ট জুনায়েদ

দৌলতপুর প্রতিনিধি ॥ রোদ-বৃষ্টিতে ভ্যান চালানো ছেড়ে আবারও বিদ্যালয়ের আঙিনায় ফিরেছে ১০ বছর বয়সী জুনায়েদ। শুধু সে-ই নয়, তার অন্য দুই ভাইবোনের পড়াশোনার দায়িত্ব নিতেও এগিয়ে এসেছেন অনেকে। যে বয়সে হাতে থাকার কথা ছিল বই-খাতা, জীবনের নির্মম বাস্তবতা আর অভাবের তাড়নায় সেই কচি হাতে উঠেছিল ভ্যানের হাতল। এ নিয়ে গত ৬ মে একটি সংবাদ প্রচারিত […]
Read more
08 10 কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক দুই

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক দুই

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। এর মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং অপরজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়া সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৩ মে) […]
Read more
1 142 143 144 145 146 947

সর্বাধিক পঠিত