কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এ্যাড. অপুর সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। গতকাল সোমবার (৭ সোমবার) মজমপুরস্থ কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ইউনিয়নের মাসিক সভা চলাকালীন সময়ে তিনি উপস্থিত হয়ে মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ডাবলু ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তাঁরা মোটর শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের কার্যক্রমসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর