কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে চোর চক্রের দুই নারী সদস্য আটক

কুমারখালী প্রতিনিধি ॥ এক লাখ টাকা চুরির অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে চোর চক্রের ২ নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল রবিবার (১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার মূল বাজারের স্বর্ণপট্টি থেকে তাদেরকে আটক করা হয়। আটক চোর চক্রের দুই নারী সদস্য বেদে সম্প্রদায়ের বলে দাবী করেছেন স্থানীয়রা। ভুক্তভোগী নাসরিন খাতুন জানান, ইসলামি ব্যাংকে ১ লাখ টাকা জমা রাখার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। ব্যাংকে যাবার আগে কসমেটিকস কেনার উদ্দেশ্য দোকানে গেলে ৫ জন নারী কেনাকেটা করার অভিনয় করে তার চতুর্পাশে ভীড় করে রাখে।

কেনাকাটা শেষে দোকান থেকে বের হয়ে পার্শ্ববর্তী হোটেলে পানি খাবার উদ্দেশ্য গেলে সেখানেও কসমেটিকসের দোকানে থাকা ৫ জন নারী তার কাছাকাছি অবস্থান করেন। পানি খাবার ফাঁকে যেকোন সময় তার ব্যাগ থেকে ১ লাখ টাকা বের করে নেয় ওই পাঁচ নারী বলে দাবী করেন তিনি। পরবর্তীতে ব্যাগ খুলে টাকা না পেয়ে ৫ নারীর মধ্যে একজনকে ধরে চিৎকার করলে তিনজন পালিয়ে যায়। স্থানীয় জনগণ আরেকজনকে আটক করেন। আটক দুজনের কাছে টাকা পাওয়া না গেলে পরবর্তীতে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, চোর সন্দেহে দুজন নারীকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর