কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সমন্বয় ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: ডিসি তৌহিদ বিন-হাসান

বিশেষ প্রতিনিধি ॥ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন গণকর্মচারীদের জন্য বার্ষিক ৬০ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা প্রশাসনের ১৭-২০ গ্রেডের কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, স্থানীয় সরকার শাখা, সংস্থাপন শাখা ও আইসিটি শাখা) তাহমিদ মোস্তফা হাসান।

এ ছাড়া জেলা প্রশাসনের ১৭-২০ গ্রেডের কর্মচারী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান বলেন, “আপনারা যে বিভাগেই কাজ করুন না কেন, আমরা সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে কাজ সম্পন্ন করি। আপনাদের প্রত্যেকের ওপর সরকারের অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।”

তিনি বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন না করলে জেলা প্রশাসনের সামগ্রিক কার্যক্রম ব্যাহত হয় এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয় না। জেলা প্রশাসক কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, “নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার” জন্য তিনি সবার প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছেন। তিনি আরও বলেন, সরকারি দায়িত্ব পালনে পারস্পরিক সমন্বয় ও আন্তরিকতা বজায় রাখার মাধ্যমে নাগরিকসেবা আরও কার্যকর করা সম্ভব।

প্রত্যেক কর্মচারীকে নিজের দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জেলা প্রশাসনের ১৭-২০ গ্রেডের কর্মচারীদের দায়িত্ব পালনে দক্ষতা, আন্তঃবিভাগীয় সমন্বয় এবং সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর