কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের সনদ বিতরণ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া টিটিসিতে প্রত্যাগত অভিবাসীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত রেইজ (জঊওঝঊ) প্রকল্পের আওতায় ৪০ জন প্রশিক্ষণার্থীর এক মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। কুষ্টিয়া টিটিসিতে আয়োজিত এ প্রশিক্ষণে “ইলেকট্রিক ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স” এবং “টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্যাগত অভিবাসীরা এক মাসব্যাপী হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেন। সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সেন্টার, কুষ্টিয়ার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, কুষ্টিয়া টিটিসির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ কে এম মনিরুল ইসলাম, সিনিয়র ইন্সট্রাক্টর (অটোমোটিভ) সোহেল রানা, প্রবাসী কল্যাণ সেন্টার কুষ্টিয়ার কাউন্সিলার মোঃ রাজিব হোসেন এবং কুষ্টিয়া টিটিসির চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) আশরাফুল করিম পলাশ।

অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। বক্তারা বলেন, কর্মসংস্থানমুখী এই ধরনের প্রশিক্ষণ প্রত্যাগত অভিবাসীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন আয়ের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর ও কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণপ্রাপ্তরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর