খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই মে ২০২৬, ১:৪০ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। এর মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং অপরজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়া সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ স মিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামির নিজ বসতবাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ মোঃ আঃ রাজ্জাক (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত মুন্দির মন্ডলের ছেলে।
এ ঘটনায় উপ-পরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন। অন্যদিকে একই দিনে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় পৃথক আরেকটি অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শিপন আলী রাসেল মন্ডল (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি আল্লারদর্গা এলাকার মোঃ নাফু শেখের ছেলে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল আলম পরিচালিত মোবাইল কোর্টে তাকে সাজা প্রদান করা হয়। এ সময় উপ-পরিদর্শক মোঃ রাসেল কবীর বাদী হিসেবে দায়িত্ব পালন করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য