কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ক্যাটাগরি কুষ্টিয়ার খবর

08 20 ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঢাকা অফিস ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে তিন অভিযোগে ১০ বছর করে মোট ৩০ বছর কারাদণ্ড দেওয়ার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি রোববার (২০ সেপ্টেম্বর) প্রকাশ করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ফারুক আহাম্মদ। ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম […]
Read more
07 20 কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণা

কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণা

বিশেষ প্রতিনিধি ॥ দীর্ঘ আট বছর পর কুষ্টিয়া জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সাতটি পদে নেতাদের নাম প্রকাশ করা হয়েছে। গতকাল  রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্যাডে কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন করেন। কেন্দ্রীয় […]
Read more
06 20 রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর পুলিশের ১০ জন সদস্য অচেতন হয়ে পড়েন। গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ক্যাম্প ও হাসপাতাল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আমিনুল ইসলাম। […]
Read more
05 21 কুমারখালীতে কৃষক সেজে সার কিনে মজুত, ব্যবসায়ীকে জরিমানা

কুমারখালীতে কৃষক সেজে সার কিনে মজুত, ব্যবসায়ীকে জরিমানা

কুমারখালী প্রতিনিধি ॥ কীটনাশক বিক্রির লাইসেন্স নিয়ে কৃষক সেজে সার কিনে মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৪৬ বস্তা সার জব্দ করা হয়েছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি কালভার্ট এলাকার মেসার্স কৃষি ঘরে অভিযান চালিয়েছে উপজেলা […]
Read more
04 21 সাংবাদিককে হামলায় গ্রেপ্তার দুই আসামির জামিন, আদালত ঘেরাওয়ের ঘোষণা

সাংবাদিককে হামলায় গ্রেপ্তার দুই আসামির জামিন, আদালত ঘেরাওয়ের ঘোষণা

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহে যাওয়া এক সাংবাদিকের ওপর হামলার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলংগী এলাকা থেকে গ্রেপ্তার করে গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়। এরপর দুপুরের আসামিদের কারাগারে না পাঠিয়ে জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। এদিকে সাংবাদিক হামলার […]
Read more
03 20 বানভাসি পরিবারের মাঝে শুকনো খাবার-বিশুদ্ধ পানি ও ওষুধ বিতরণ

বানভাসি পরিবারের মাঝে শুকনো খাবার-বিশুদ্ধ পানি ও ওষুধ বিতরণ

দৌলতপুর প্রতিনিধি ॥ বন্যার পানিতে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় সংগঠনটির উদ্যোগে ১০০টি অসহায় ও বানভাসি পরিবারের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল  রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে চিলমারী ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের […]
Read more
02 21 খোকসা খেয়াঘাট মার্কেটে অগ্নিকান্ড

খোকসা খেয়াঘাট মার্কেটে অগ্নিকান্ড

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা খেয়াঘাট মার্কেটে ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল  রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে মার্কেটের নূর টেলিকম দোকানে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দোকান মালিকের দাবি, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকান মালিক নূর আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে খেয়াঘাটের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন […]
Read more
13 16 পূর্ণ সক্ষমতা নেই জিকে সেচ প্রকল্পের 

পূর্ণ সক্ষমতা নেই জিকে সেচ প্রকল্পের 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষিতে ধাক্কা     বিশেষ প্রতিনিধি ॥ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় দুই লাখ হেক্টর এলাকা নিয়ে কৃষিভিত্তিক গঙ্গা-কপোতাক্ষ সেচ (জি-কে) প্রকল্প পূর্ণ সক্ষমতা হারিয়েছে। চাহিদা পূরণ করতে না পারায় ধাক্কা লেগেছে এই অঞ্চলের কৃষি খাতে। বিকল্প ব্যবস্থাপনার দিকে ঝুঁকতে হচ্ছে চাষিদের। ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে উৎপাদন খরচ। সংকট দীর্ঘস্থায়ী হলে খাদ্য নিরাপত্তার ওপর প্রভাব পড়ার […]
Read more
19 6 খেলাধুলা যুবসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকান্ড থেকে দুরে রাখে: জাকির সরকার

খেলাধুলা যুবসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকান্ড থেকে দুরে রাখে: জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ ছন্দময় বৈঠার টানে নদীর বুক চিরে ছুটে চলেছে সারি সারি নৌকা, আর দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের উচ্ছ্বাস অনুষ্ঠিত হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় চার বছর পর কুষ্টিয়ার গড়াই নদীতে অনুষ্ঠিত নৌকাবাইচ ঘিরে ফিরে এসেছে সেই চিরচেনা লোকজ আমেজ; নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা, আর মানুষের মিলনমেলায় প্রাণ ফিরে পেয়েছে হারিয়ে যেতে […]
Read more
18 8 কুষ্টিয়ায় ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার

কুষ্টিয়ায় ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক না পেলেও পদ্মা নদীর চরে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় পদ্মা নদীর চর থেকে অস্ত্র ও […]
Read more
1 … 53 54 55 56 57 … 847

সর্বাধিক পঠিত