কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে চোরাচালান নিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, দৌলতপুর থানার প্রতিনিধি, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ বাবলু, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, দৌলতপুর কলেজের প্রভাষক শরীফুল ইসলাম ও গণমাধ্যম কর্মী হেলাল উদ্দিন প্রমুখ।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল হলেও চুরি, মাদক পাচার, জুয়া এবং সহিংসতা বেড়েছে বলে বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন। সভার সভাপতি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্ দৌলতপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দৌলতপুরকে চোরাচালান ও মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এরপর দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্’র সভাপতিত্বে ও দৌলতপুর দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামের সঞ্চালনায় স্মার্ট ইনোভেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অনেকে তাদের মতামত তুলে ধরেন। পরে মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর