কুষ্টিয়ায় শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি এবং বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নেতৃবৃন্দগণ কুষ্টিয়া জেলার যানজট নিরোসনে তাদের মুল্যবান মতামত প্রদান করেন। এছাড়াও পুলিশ সুপার মহোদয় জেলার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনে সকলের সহযোগীতা কামনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কুষ্টিয়া, প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কুষ্টিয়াসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।