কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার কামালসহ ৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিনিধি ॥ জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়া চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সেই সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক আব্দুল্লাহ আল মামুন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন। একই সঙ্গে কামাল হোসেনের বাবা মো. আবুল কাশেম, মা মোছা. হাবীয়া খাতুন, চাচা মো. আহসান হাবীব ও চাচি মোসা. সানোয়ারা খাতুন ওরফে শাহানারা খাতুনেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। এর আগে দুদকের উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে জালিয়াতি করে নিজের মা-বাবার নামের পরিবর্তে চাচি ও মুক্তিযোদ্ধা চাচাকে মা-বাবা সাজিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে প্রশাসন ক্যাডারে চাকরি নেন। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে চাচা-চাচিকে বানান বাবা-মা, ডিএনএ টেস্ট হচ্ছে নাচোলের ইউএনওর পরিবারেরমুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে চাচা-চাচিকে বানান বাবা-মা, ডিএনএ টেস্ট হচ্ছে

নাচোলের ইউএনওর পরিবারের জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গত বছরের ২৬ ডিসেম্বর দুদকের সম্মিলিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়। কামাল হোসেনের বিরুদ্ধে করা ওই মামলাটি তদন্তের সময় বিশ্বস্ত সূত্রে জানা যায়, কামাল হোসেন, তাঁর মা-বাবা ও চাচা-চাচি দেশত্যাগ করে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। মামলা তদন্তের স্বার্থে তাঁরা যাতে দেশত্যাগ করতে না পারেন সে কারণে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। উল্লেখ্য, কামাল হোসেনের সর্বশেষ মাগুরার সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে রাখা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর