কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাংবাদিক লুৎফর রহমান কুমারের জন্মদিন পালিত

নিজ সংবাদ ॥ সহকর্মীদের সাথে নিয়ে আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হলো কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমারের জন্মদিন।

 

গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের এমএ রাজ্জাক মিলনায়তনে সহকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা একত্র হয়ে এই শুভ মুহূর্তটি উদযাপন করেন। সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান কুমারকে উপস্থিত সহকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। 

 

এসময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন খন্দকার সাগর, বাংলা টিভির কুষ্টিয়া প্রতিনিধি এম লিটন উজজামান, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সির শাহিন আহমেদ জুয়েল, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত আলী, দৈনিক মানবজমিন পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এ জে সুজন, দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ লাল্টু, দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, দৈনিক জনমতামত পত্রিকার সম্পাদক ইব্রাহিম হোসেন মিরাজ এবং দৈনিক আলোকিত বাংলাদেশের কুষ্টিয়া জেলা প্রতিনিধি আরিফ মেহমুদ। খবরওয়ালা পত্রিকার বার্তা সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, দৈনিক গণকণ্ঠ ও গ্রিন টিভির কুষ্টিয়া প্রতিনিধি জিয়ারুল ইসলাম, মাছরাঙ্গা টিভির কুষ্টিয়া প্রতিনিধি খন্দকার আহসান হাবীব বিদ্যুৎ, দৈনিক বাংলাদেশ কণ্ঠের কুষ্টিয়া জেলা প্রতিনিধি আমিন হাসানসহ জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে লুৎফর রহমান কুমারকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

 

পরে কেক কেটে ও মিষ্টি খাওয়ার মধ্য দিয়ে মুল আনুষ্ঠানিকতা শেষ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর