সংকটের এই সময়ে গণমুখী বাজেট: ওবায়দুল কাদের - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সংকটের এই সময়ে গণমুখী বাজেট: ওবায়দুল কাদের

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৭, ২০২৪

খবরওয়ালা ডেস্ক ॥ ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে সংকটকালে বাস্তবসম্মত ও গণমুখী বাজেট বলে অভিহিত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশের পর সংসদ ভবনে বাজেট প্রতিক্রিয়ায় এ কথা বলেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও বাজেটে ফোকাস রয়েছে। বাস্তবসম্মত হয়েছে এই বাজেট। বাজেট প্রণয়নে আইএমএফের কোনো প্রেসক্রিপশন (পরামর্শ) মানা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, কারও প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কারও প্রেসক্রিপশন মেনে চলে না।