কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জিকে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া সদর উপজেলায় জিকে খাল থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া পশ্চিম ক্যানাল পাড়া এলাকার জিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

কুষ্টিয়ায় জিকে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় জিকে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় জিকে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সামিদুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি খালে অজ্ঞাত বৃদ্ধের লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

কুষ্টিয়া মডেল থানার ওসি আশিকুর রহমান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ‍কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতে চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উৎঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় জিকে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর