কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দুর্গাপূজা ঘিরে কুষ্টিয়া জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া জেলায় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, পূজার পরিবেশ ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো নজরদারি এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখা।

 

জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গঠিত এ পর্যবেক্ষণ কমিটিতে জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলা এবং পৌর বিএনপির নেতাদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

কমিটিতে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে আহ্বায়ক করা হয়েছে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।

 

কমিটির সদস্য হিসেবে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক, খোকসা উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন খান, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু এবং কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ।

 

এ ছাড়া কমিটিতে রয়েছেন কুষ্টিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি রতন কুমার পাল এবং কুষ্টিয়া গোপীনাথ মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট সুভাষ চন্দ্র রায়।

 

১২ অক্টোবর জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর