কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার 

ভেড়ামারা প্রতিনিধি ॥  ভেড়ামারা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাঠেরপুলস্থ হালিমা হোমিও হলে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার সময় অভিযান পরিচালনা করেন, অভিযান পরিচালনা কালে উক্ত হোমিও প্যাথিক হালিমা হোমিও হল’র মালিক শ্যামলী পারভীন (৪৫)কে তাৎক্ষণিক  আটক করা হয়। উক্ত প্রতিষ্ঠানে ৩৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে জরিমানা আদায় করে শ্যামলী পারভীনকে ছেড়ে দেওয়া হয়।  অভিযান সূত্রে জানা যায়, এই শ্যামলী পারভীন হোমিও প্যাথিক ঔষধের আড়ালে অনেকদিন যাবত এ ধরনের ভারতীয় জঐটঝঞঙঢ ৩০ অষপড়যড়ষ পড়হঃবহঃ বিক্রয় করে আসছিলেন। অভিযান কালে উক্ত শ্যামলী পারভীন তার অপরাধ স্বীকার করেন। স্থানীয়দের অভিযোগ, এই শ্যামলী পারভীন ধরে জঐটঝঞঙঢ ৩০ অষপড়যড়ষ পড়হঃবহ ভারতীয় মদ বিক্রি করে যাহা যুব সমাজের জন্য ক্ষতিকর। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর