কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল ও পথসভা

কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়া জেলা শাখা মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় অনুচরদের ষড়যন্ত্র রুখে উন্নয়নের গতিধারা অব্যাহত রেখে সুষ্ঠ ও শান্তিপুর্ণ নির্বাচন নিশ্চিত করার দাবীতে লাল পতাকা মিছিল ও পথসভা করেছে।

দৌলতপুরে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল ও পথসভা

দৌলতপুরে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল ও পথসভা
দৌলতপুরে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল ও পথসভা

বুধবার বেলা ১১ ঘটিকায় লাল পতাকা মিছিল টি দৌলতপুর থানা বাজার থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে শেষ হয়।

এরপর বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কমরেড ফজলুল হক বুলবুলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, বালাদেশের ওয়ার্কার্স পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মজিবর রহমান, ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হাফিজ উদ্দিন সরকার, কৃষক নেতা গুজরত আলী মোল্লা।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল ও পথসভা

বক্তারা মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় অনুচরদের ষড়যন্ত্র রুখে দেয়া এবং রাজনৈতিক দলের আন্দোলন কর্মসুচীর নামে দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদ জানান এবং উন্নয়নের গতিধারা অব্যাহত রেখে সুষ্ঠ ও শান্তিপুর্ণ নির্বাচন দাবী করেন ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর