দৌলতপুরে সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর উদ্যোগে শেখ হাসিনার কারাবন্দী দিবস পালন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর উদ্যোগে (১৬জুলাই) ২০২৩ রবিবার বিকেল ৪টার সময় কামালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ১৬ তম কারাবন্দী দিবস পালিত ।

দৌলতপুরে সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর উদ্যোগে শেখ হাসিনার কারাবন্দী দিবস পালন
পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, সহ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক জাহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম, সাবেক সদস্য খলিলুর রহমান মেম্বর, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সরদার নজরুল ইসলাম।
সাবেক ইউপি সদস্য সাজদার হোসেন মেম্বর, পিয়ারপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আক্তারুজ্জামান রিপন, পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, শামীম হোসেন টগর, আব্দুস সামাদ,শেরেগুল ইসলাম, ঝন্টুর রহমান রিকাত,সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ১৬ জুলাই ১/১১-এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। সেদিন ভোরে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য সম্পূর্ণ বে-আইনিভাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাসভবন সুধা সদন ঘেরাও করে।
![]()
এমতাবস্থায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ফজরের নামাজ আদায় করেন। সকাল সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করে সুধা সদন থেকে বের করে নিয়ে আসে এবং যৌথবাহিনীর সদস্যরা বন্দি অবস্থায় ঢাকার সিএমএম আদালতে হাজির করে। সেই থেকে দিনটি পালন করে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।
