কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৪, ২০২৩
কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৫৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রবিউল ইসলাম (৩৮) নামক এক ব্যক্তিকে আটক করেছে হয়েছে । আটককৃত মোঃ রবিউল ইসলাম কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ফারাকপুর রেলগেট এলাকার মোঃ আঃ সালাম শাহ এর ছেলে।

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ৪ মার্চ ২০২৩ ইং তারিখ দুপুর ১২:১০ ঘটিকার সময় কুষ্টিযা জেলার ভাড়ামারা থানাধীন ফারাকপুর রেলগেট এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে।

উক্ত অভিযানে আটককৃত ৫৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১৪২৫০০/-(একলক্ষ বিয়াল্লিাশ হাজার পাঁচশত টাকা)।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা যায়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আরও পড়ুন: