কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নিজ সংবাদ ॥ র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫ টা ১০ মিনিটে ৭২০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

সে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের মোঃ লিয়াকত আলীর ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মহিষকুন্ডি গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে একটি নোয়া মাইক্রোবাসের ভেতর হতে ৭২০ বোতল ফেনসিডিল সহ মোঃ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

যার মূল্য আনুমানিক ২১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়াও গ্রেফতারকৃত সহ মোঃ আরিফুল ইসলামের নিকট থেকে নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর