কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি ফরিদা ইয়াসমিন

ভেড়ামারা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছা: ফরিদা ইয়াসমিন।

 

গতকাল শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার ভেড়ামারা দক্ষিণ রেলগেট এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

ফরিদা ইয়াসমিন বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। এ দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল এবং অবসান ঘটেছিল সব ষড়যন্ত্রের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করে।

 

তিনি আরও বলেন, আগামী দিনে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা এবং দলের ভিত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত আরও শক্তিশালী করতে ভেড়ামারা ও মিরপুরের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যকার সব ভেদাভেদ ভুলে জনগণের দোরগোড়ায় বিএনপির ইতিবাচক রাজনীতি পৌঁছে দেওয়াই হোক আমাদের মূল লক্ষ্য।

 

সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম।

 

প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সেনা কর্মকর্তা ও বিএনপি নেতা কর্নেল (অব.) শামসুজ্জামান খান এবং ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ।

 

সভাপতির বক্তব্যে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ৭ নভেম্বরের চেতনা অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। দলের বিভিন্ন সংকট ও ক্রান্তিলগ্নে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, নেতাকর্মীদের এই উপস্থিতি প্রমাণ করে ভেড়ামারা বিএনপির দুর্গ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মোল্লা, মোকাররমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুর রব, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আসলাম হোসেন মোল্লা, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাইফুল আলম রোকন, ভেড়ামারা উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম রেজা শামীম ও সদস্য সচিব মোশাররফ হোসেন, পৌর যুবদলের  সদস্য সচিব নজিবুল হক সুমন, যুবদল নেতা বিপ্লব হোসেন,  মনিরুজ্জামান রুবেল, এনামুল হক সরদার, উজ্জল হোসেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম রানা, আলতামাস আসলাম নিউটন,আবু বেলাল হোসেন জিকু, জুয়েল রানা, তানভীর হোসেন তন্ময়, প্রত্যাশা করিম প্রমুখ এবং উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর