কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল লুট ও দোকান অবৈধ দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বিচার দাবি

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকার ‘বিয়ে ঘর অ্যান্ড কসমেটিকস কর্নার’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল লুট ও দোকান অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, লুট হওয়া মালামাল উদ্ধার এবং দোকানের দখল ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আফজাল হোসেন।

 

গতকাল শনিবার (৭ নভেম্বর) কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আফজাল হোসেন জানান, কুষ্টিয়া বড় বাজারের এনএস রোডে ৩২২ নম্বর হোল্ডিংয়ে দীর্ঘদিন ধরে ‘বিয়ে ঘর অ্যান্ড কসমেটিকস কর্নার’ নামে তার ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছিল। প্রতিষ্ঠানটির ব্যবসা পরিচালনা ও মালামাল সংরক্ষণকে কেন্দ্র করে একপর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে তার ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেওয়া এবং দোকানটি বেআইনিভাবে দখলের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

 

লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, ঘটনার সময় দোকানে থাকা বিভিন্ন ধরনের কসমেটিকস ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যাওয়া হয়। এতে তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। দোকানের মালামাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের দখল ফিরে পেতে বিভিন্নভাবে চেষ্টা করেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সমাধান পাননি বলে দাবি করেন তিনি।

 

আফজাল হোসেনের আরে অভিযোগ করেন তার ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকানা ও দখলসংক্রান্ত বিষয় যথাযথভাবে নিষ্পত্তি না করেই দোকানটি দখলে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি চরম আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক ও মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন।

 

সংবাদ সম্মেলনে বলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, লুট হওয়া মালামাল উদ্ধার, দোকানের বৈধ দখল নিশ্চিত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

একই সঙ্গে তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তার দাবি, একজন ব্যবসায়ী হিসেবে তিনি যেন নিরাপদ পরিবেশে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন এবং ন্যায়বিচার পান, সে ব্যবস্থা নিশ্চিত করা হোক।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর