বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের আয়োজনে একাদশ শ্রেণির (শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭) শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফিরোজুল ইসলাম ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মোঃ হামিদুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক হামিদুল্লাহ সুমন সাঈদ।
এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন।
নবীন শিক্ষার্থীদের আগামীর পথচলা জ্ঞান, সাফল্য ও সম্ভাবনায় সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও শিক্ষকবৃন্দ।









