কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ট্রেড লাইসেন্স না থাকায় বিশ্বাস জুয়েলার্সকে জরিমানা

‎ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার গমপট্টি, স্টেশন বাজার এলাকায় ট্রেড লাইসেন্স না থাকায় বিশ্বাস জুয়েলার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

গতকাল ‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভেড়ামারা পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা গোলাম সারোয়ার বাজার কমিটির নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন।

‎

‎অভিযানকালে পৌরসভা থেকে প্রদেয় ট্রেড লাইসেন্স না থাকায় বিশ্বাস জুয়েলার্সের স্বত্বাধিকারী মোঃ নাছিম বিশ্বাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎প্রতিষ্ঠানটি ভেড়ামারা পৌরসভার গমপট্টি, স্টেশন বাজার এলাকায় অবস্থিত।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর